০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ইংল্যান্ড ক্রিকেট দলে ফুটবল নিষিদ্ধ

ইংল্যান্ড ক্রিকেট দলে ফুটবল নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে গিলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউড।

হঠাৎ ফুটবল নিষিদ্ধ করার কারণ রয়েছে অবশ্য। দুদিন আগে অনুশীলনের সময় গা গরম করতে ফুটবল খেলেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। খেলতে গিয়ে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন ররি বার্নস। যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় তাকে ছাড়াই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হয়েছে ইংল্যান্ডকে।

গিল অবশ্য আগে থেকেই গা গরম করতে ফুটবল খেলাটাকে অপছন্দ করতেন। সেটা তিনি প্রকাশও করেছিলেন। কিন্তু দলের কিছু জ্যেষ্ঠ ক্রিকেটার ফুটবলটাকে সমর্থন জানিয়েছিলেন। তাদের মতে ফুটবল খেলার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধনটা আরো দৃঢ় হয়। রসায়নটা ভালো হয়।

বিশ্বকাপ শেষ হওয়ার পরও তিনি ফুটবলের বিষয়টা রিভিউ করতে চেয়েছিলেন। তিনি যখন ওয়ারউইকশায়ারে ছিলেন তখন ফুটবল নিষিদ্ধ করেছিলেন। এবার ররি বার্নসের ইনজুরিতে পড়ার ঘটনার পর ইংল্যান্ড দলেও নিষিদ্ধ করলেন।

অবশ্য ফুটবল খেলতে গিয়ে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনায় হরহামেশাই ঘটছে। বাংলাদেশেও ঘটেছে। মুশফিকুর রহিম ফুটবল খেলতে গিয়ে একবার ইনজুরিতে পড়েছিলেন। নাসির হোসেন এই ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে এক বছর মাঠের বাইরে ছিলেন। এসব ঘটনার পর বাংলাদেশ দলের অনুশীলনেও ফুটবলকে নিষিদ্ধ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ইংল্যান্ড ক্রিকেট দলে ফুটবল নিষিদ্ধ

প্রকাশিত : ০৭:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০