কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয় এবং এই ঘোষণা বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। জেলা প্রশাসক বলেন – এই যুগান্তকারী পদক্ষেপ কে আরও অর্থবহ করতে অর্থাৎ তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংস্থা “বৃহন্নলা” এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় ‘মোটিভেশনাল প্রোগ্রাম’।
আজ (৪ জানুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের এ সম্প্রদায়ের মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি হিজড়াদের প্রতি সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও আহবান জানানো হয়। যথাযথ মর্যাদা পেলে চাদাবাজির ন্যায় সমাজের অন্যান্য গর্হিত কাজ থেকে নিজেদের বিরত রাখবে বলে অঙ্গীকার করেন হিজড়া সসম্প্রদায়ের নেতৃবৃন্দ
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















