০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইপিজেড থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে  কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইপিজেড থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমন’র (ইমু) সভাপতিত্বে এবং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুর রহমান মঈন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য রিদওয়ানুল কবির সজীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ চৌধুরী বীরু।

এসময় বক্তারা ছাত্রলীগের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপস্থিত ছাত্রনেতাদের আহ্বান জানান।

তারা বলেন, ‘শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের সবার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজের গরীব, দুঃখী এবং অসহায় মানুষদের সেবায় আত্মনিয়োজিত হতে হবে এবং ছাত্রদের বিভিন্ন অধিকার আদায়ে লড়ে যেতে হবে। ছাত্রলীগকে অনুকরণীয় সংগঠন হিসেবে গড়ে তুলে জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা মিন্টু, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা মুন্না, ইসমাইল শুভ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৌরভ, মাসুম, দুর্জয়, যুব , রায়হান, জোবায়ের, জয়, মাহবুব, রোমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ইপিজেড থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০