০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঝালকাঠির চার উপজেলা ও দুই পৌরসভায় ৮৭ হাজার ৮৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

আগামী ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা কার্যক্রম চলবে। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির সিভিল ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাকিল খান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাসসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

এ সময় ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, জেলায় মোট সংখ্যা ৭ লাখ ৫ হাজার ৯৬৭ জন। এদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ২৪০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৮৪৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১১৪টি ওয়ার্ডে ৮২২টি কেন্দ্রে ১ হাজর ৬৪৪ জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন।

সিভিল সার্জন আরও জানান, ঝালকাঠি স্বাস্থ্যবিভাগে জনবল রয়েছে ৩৬৬ জন। এদের সঙ্গে ১ হাজার ২৭৮ জন স্বেচ্ছাসেবী যুক্ত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করবেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০