০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে মুজিব বর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

এ সময় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে মুজিব বর্ষের দিন গননা শুরু করা হবে। এজন্য শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে মুজিব বর্ষ পালনের আনুষ্ঠানিক কর্মসুচি। সে দিন থেকে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় মুজিব বর্ষ পালন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মুজিব বর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত : ০৪:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০