০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দুই দিনেও উদ্ধার হয়নি কাপাসিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় এক শিশু নিখোঁজ হওয়ার দুইদিন পরও উদ্ধার হয়নি ও তিনজন আহত হয়েছে।

গত রোববার সন্ধ্যায় উপজেলার সিংহশ্রী নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটি সোমবার দুপুরে উদ্ধার করা হলেও নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ করছে।

জানা গেছে, নিখোঁজ শিশুর নাম তিথি ধর (১০)। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মতিলাল ধরের মেয়ে।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে পৌঁছান। নৌকাটি ডুবে যাওয়ার পর রোববার রাত থেকেই জাল ফেলে নিখোঁজের সন্ধান করেছেন স্থানীয়রা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

দুই দিনেও উদ্ধার হয়নি কাপাসিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশু

প্রকাশিত : ০৬:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০