০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিটিভির জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে মানহানি মামলা

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও মানহানিকর মন্তব্য করার প্রতিবাদে মামলা করেছেন স্বপন কুমার দাশ। স্বপন কুমার দাশ তিনি একজন কন্ঠ শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।

বাদীর আইনজীবী সুরজিত রাহা জানান, মামলাটি করা হয়েছে ১৬ নভেম্বর ২০১৯ (কোতোয়ালী থানা) মহানগর হাকিম এর আমলি আদালত- ২ চট্টগ্রাম। সি আর মামলা নং -২৪০১/২০১৯ ধারা ৫০০/৫০১ দন্ডবিধি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিগত ০৬/০৯/১৯ আনুমানিক রাত আট ঘটিকার সময় “ফুলকি” নামক প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানে বাদি স্বপন কুমার দাশ সহ অন্যান্য গুণী শিল্পীদের চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার নীতিমালা অনুযায়ী শিল্পীদের সম্মানের সহিত অনুষ্ঠান প্রদান না করার কারণ জানতে চাইলে নিতাই কুমার ভট্টাচার্য উত্তেজিত হয়ে উপস্থিত শিল্পী এবং অন্যান্য জনসম্মুখে তাকে এবং তার পিতা প্রয়াতঃ ওস্তাদ মোহন লাল দাশ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং নানা অপমানজনক ও মানহানিকর কথা বলায় বাদী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তার মৃত পিতাকে জনসম্মুখে মানহানিকর উক্তি করায় দন্ডবিধি ৫০৬ ধারায় মতে মামলা করেন।

মামলা সম্পর্কে আইনজীবী সুরজিত রাহা বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার নীতিমালা লংঘন পূর্বক দীর্ঘদিন পর্যন্ত এই মামলার বাদী স্বপন কুমার দাশ এবং অন্যান্য শিল্পীদের ন্যায্য অনুষ্ঠান প্রাপ্তি হতে বঞ্চিত করে আসছেন।

বাদী স্বপন কুমার দাশ বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, চট্টগ্রাম কেন্দ্র ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী, সুরকার সংগীত, পরিচালক ও অনুষ্ঠান নির্মাতা তাছাড়া সাক্ষী তৌহিদুল ইসলাম (আনন্দ প্রকৃতি) সংগীতশিল্পী, মুসলিম আলী জনি সংগীতশিল্পী, অভিষেক দাশ সংগীতশিল্পী, দেবরাজ দত্ত ডেবিট সুরকার, বীণাপাণি চক্রবর্তী কন্ঠ শিল্পী, উল্লেখিত সবারই অভিযোগ সম্প্রচার নীতিমালা লঙ্ঘন পূর্বক দীর্ঘদিন পর্যন্ত দুর্নীতি স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অপেক্ষাকৃত নিম্নমানের শিল্পী অনুষ্ঠান নির্মাতা ও সঙ্গীত পরিচালক কন্ঠশিল্পীদের নীতিমালা অনুযায়ী নিয়মিত অনুষ্ঠান প্রদান করলেও স্বপন কুমার দাশ সহ অন্যান্য উপরোল্লেখিত শিল্পীদের তিনি বঞ্চিত করে আসছেন।

এই ব্যাপারে জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের নিকট বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি সর্বশেষ তিনি জনসম্মুখে অপমান এবং মন্তব্য করায় স্বপন কুমার দাশ বাদী হয়ে মামলা করেছেন ও আদালতের স্বরনাপন্ন হয়েছেন এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর শিল্পীদের স্বাক্ষরিত একটি আভিযোগ করেছেন বলে তিনি জানান।

এ মামলার বিষয়ে জেনারেলের ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি অস্বীকার করে এবং বিষয়টি এরিয়ে যান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

বিটিভির জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশিত : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০