রাজশাহী রয়্যালস বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচটি এক অর্থে গুরুত্বহীন। কারণ দু’দলই এর মাঝেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে এই ম্যাচে যে দল জিতবে তারা সেরা এক-দুইয়ের মধ্যে থাকবে বলাই যায়।
সেরা এক বা দুইয়ে থাকলে প্লে-অফে হারলেও আরেকবার সুযোগ পাওয়া যায়। সে কারণেই রাজশাহী বা চট্টগ্রাম দু’দলই চাইবে ম্যাচটি জিততে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে রাজশাহী রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তুলেছে।
এর আগে অবশ্য উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। স্কোরবোর্ডে ১৬ রান উঠতেই আউট হয়ে যান আফিফ হোসেন (৯)। তারপর যা করার একাই করেন লিটন দাস।
ফিফটি তুলে নেওয়ার পর অবশ্য ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৪৫ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। লিটন নিজের ইনিংসটাকে সাজিয়েছেন সাত চার আর দুই বাউন্ডারিতে।
মাঝে শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল চেষ্টা করেছিলেন। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রাসেলকে (২০) ফেরান রুবেল হোসেন।
হাত খুলে মারতে থাকা শোয়েব মালিকও বেশিদূর যেতে পারেননি। জিয়াউরের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। ২৪ বলে ২৮ রান করেছেন শোয়েব। জিয়াউর ১৮ এবং রুবেল ২০ রানে নিয়েছেন ৩টি করে উইকেট।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























