০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হওয়াতে বরখাস্ত স্প্যানিশ কোচ

ভিক্টর সানচেজ, স্পেনের সাবেক ফুটবলার। বর্তমানে স্পেনের দ্বিতীয় সারির দল মালাগার কোচ হিসেবে আছেন। খেলোয়াড়ি জীবনে সফল এই মিডফিল্ডার ২০১৫ সালে প্রথমবারের মতো কোচিং পেশায় আসেন। এর আগে ক্লাব ফুটবলে ১১টি মেজর শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন সানচেজ।

এ পর্যন্ত চারটি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্পেনের সাবেক এই ফুটবলার। গতকাল বিতর্কিত এক কারণে মালাগার কোচিং পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন সানচেজ।

ভিক্টর সানচেজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই মালাগা ফুটবল ক্লাব অফিসিয়ালি বিবৃতি দিয়ে সাময়িক বরখাস্ত করেন সানচেজকে। বর্তমানে স্পেনের পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সানচেজ বিষয়টি স্বীকার করলেও তার ব্যক্তিগত মুহূর্ত ছড়িয়ে দেয়া অপরাধ বলে জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মালাগা কর্তৃপক্ষ বিবৃতিতে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাগার কোচ ভিক্টর সানচেজের একটি অপ্রীতিকর বিষয় সামনে চলে এসেছে। যদিও এটি এখনো প্রমাণিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন আছে। পুরো বিষয়ের তদন্ত শেষ হওয়ার আগে পর্যন্ত মালাগার কোচিং দায়িত্ব থেকে ভিক্টর সানচেজকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। আমরা পুরো বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিবো।’

এর পর ৪৩ বছর বয়সী সানচেজ সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন। তিনি বলেন, ‘আমার গোপনীয় বিষয় সামনে নিয়ে এনে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বর্তমানে বিষয়টি পুলিশের হাতে আছে। তারা আমাকে যা করতে বলছে আমি ঠিক তাই অনুসরণ করছি।’

তবে ব্যক্তিগত বিষয়টি যে বা যারা সামনে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন জানিয়ে সানচেজ বলেন, ‘আমি জানাতে চাই, কারো অলক্ষ্যে তার গোপনীয়তা সামনে নিয়ে আসা অপরাধ। তাই যে বা যারা এই কাজ করেছেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। আর আমি সকলের সমর্থন আশা করছি।’

মালাগার প্রেসিডেন্ট আবদুল্লাহ আল থানি কোচের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আর তাকে শক্ত থাকার উপদেশ দিয়ে বলেন, ‘শক্ত হও আর সবাইকে বলো এটি একটি ভুল মাত্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন

অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হওয়াতে বরখাস্ত স্প্যানিশ কোচ

প্রকাশিত : ১২:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০