কথা বলুন আপনার ওসির সাথে সেবা নিতে পুলিশের দ্বারে নয়, জনগনের দ্বারেই আসছে পুলিশ’ এই শ্লোগনকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার উদ্যোগে আপনার ওসি আপনার দোরগোড়ায় শীর্ষক সভা লামা থানাধীন ৩নং ফাসিয়াখালী ইউপির ৬ নং ওয়ার্ডের হায়দারনাশী গুলিস্তান বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার গুলিস্থান বাজারে এসআই আয়াত উল্লাহ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য শাহাজাহানের পরিচালনায় লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সভায় উপস্থিত জনতার সাথে সরাসরি কথা বলে ওই এলাকার সকল প্রকার অপরাধ সম্পর্কে খবর নেন। কিছু অভিযোগের তাৎক্ষনিক সমাধান করে। পরে সকল বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল হক, এসআই সালাহ উদ্দিন রাসেদ,ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মঞ্জুর আলম, এনামুল হক কুতবী,অহিদুল কাদের অহিদ,শাহা আজম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















