ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সদর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মৃত আলী আজমের ছেলে তোফায়েল আহম্মেদ (৫১), সদর উপজেলার দুবলা গ্রামের ফায়েজ মিয়ার ছেলে মো. ইসরাইল মিয়া (৪২) ও সুলতারপুর গ্রামের কান্তি চন্দ্র দেবের ছেলে লিটন চন্দ্র দেব (২৬)।
কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে আখাউড়া ও সদর উপজেলার পৃথক স্থান থেকে দুই হাজার ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




















