০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চট্রগ্রামে ভোট কাল

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার ছিল প্রচারের শেষ দিন। এদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চেয়েছেন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেছেন।

আওয়ামী লীগের শরিক দল জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর প্রার্থীরা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক। ১৭০টি ভোটকেন্দ্রের সবক’টিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
আওয়ামী লীগ প্রার্থীর প্রচার : শনিবার নগরীর ৬টি সাংগঠনিক ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন মোছলেম উদ্দিন আহমদ। পরে বহদ্দারহাট এলাকায় পথসভায় তিনি বলেন, এ নির্বাচনে জয়-পরাজয়ে সরকার পরিবর্তনের কোনো বিষয় নয়। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মর্যাদার জন্য এটি একটি অগ্নিপরীক্ষা। কেননা আমরা লক্ষ্য করছি, যারা পেট্রলবোমা ও আগুন-সন্ত্রাস করে নিরীহ জনগণের জানমাল বিপন্ন করেছে, সেসব চিহ্নিত সন্ত্রাসী এ নির্বাচনকে সামনে রেখে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত রয়েছে। নির্বাচনের দিন তাদের আমরা ভোটকেন্দ্রে দেখতে চাই না। নিশ্চয়ই প্রশাসন এ বিষয়ে নজর দেবে। তিনি আরও বলেন, এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গোপন নেটওয়ার্কের মাধ্যমে ষড়যন্ত্র করছে। ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নির্বাচন বানচালের এই অশুভ অপপ্রয়াস বানচাল করতে হবে।

ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চউকের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আওয়ামী লীগ নেতা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, শহীদুল আলম, বিজয় কিষাণ চৌধুরী, মাহবুব মিন্টু প্রমুখ।

বিএনপি প্রার্থীর প্রচার : শনিবার বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই নির্বাচনী এলাকা বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এখানে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। আবু সুফিয়ান বলেন, আমি নির্বাচিত হলে কালুরঘাট সেতু নির্মাণে জনমত সৃষ্টি করব এবং এই সেতু নির্মাণে সরকারকে বাধ্য করব। এই নির্বাচনী এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে শান্তির জনপদে পরিণত করব। এরপর নোমান পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় আবু সুফিয়ানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগের সাংগাঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

এদিকে উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন কি না, ইলেকট্রনিক ভোটিং মেশিনের সঠিক ব্যবহার হবে কি না- এমন নানা শঙ্কার মধ্যে রয়েছে বিএনপি। এরপরও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে চায় দলটি। শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন আবদুল্লাহ আল নোমানসহ চট্টগ্রামের বিএনপি নেতারা। তারা জানান, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন। তারা এই আশ্বাসে বিশ্বাস রাখতে চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রমুখ।

ইভিএমে মক ভোটিং : শনিবার চট্টগ্রাম-৮ আসনের ১৭০টি ভোটকেন্দ্রে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম। স্থানীয় ভোটারদের সচেতন করতে এবং ভোটদানে যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তা দেখতে এই মক ভোটিং আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

চট্রগ্রামে ভোট কাল

প্রকাশিত : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০