নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, জয়িতা সংবর্ধণা ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার আমেনা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আখতার, সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজ মহল বেগম, স্থানীয় মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, জয়িতা সেলিনা জাহান প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ফিউরী নায়লা রুনা, সফল জননী ক্যাটাগরিতে আফরোজা পারুল, সমাজ উন্নয়নে সেলিনা জাহান, নির্যাতনের বিভীষিকাময় মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা ক্যাটাগরীতে রিনা বেগম ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইয়াছমিন সুলতানাকে জয়িতা হিসেবে সংবর্ধণা দেওয়া হয়।
সব শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের মধ্যে অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়।




















