০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ জন আটক হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশটির জোহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র যাচাই করে ৫১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ভারতের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি নির্দিষ্টভাবে তা জানা যায়নি।

১১৫ জন ইমিগ্রেশন অফিসার অভিযানে অংশ নেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মুস্তাফার আলী।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪

প্রকাশিত : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭