১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাসে স্বর্ণ!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুর রহমান নামে এক যাত্রীর অন্তর্বাস (Underwear) থেকে ২০ লক্ষাধিক টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

আটক সাইদুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তার পাসপোর্ট নং-বিকিউ ০৮৪৯৯৭৭। বিজি১২৮ বিমান যোগে আবুধাবি থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে ওই স্বর্ণসহ তাকে আটক করা হয়। তিনি এ বছর দুইবার ঢাকা-আবুধাবী যাতায়াত করেছেন।

জানা যায়, সাইদুর রহমান বিজি১২৮ বিমান যোগে সকাল ১১টায় আবুধাবি থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারীতে রাখা হয়। পরবর্তীতে গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে শুল্ক গোয়েন্দার সদস্যরা তার দেহ তল্লাশি করে অন্তর্বাস (Underwear) থেকে ৩টি স্বর্ণের বার (৩৪৯ গ্রাম) ও ৫৭ গ্রাম অলঙ্কার উদ্ধার করে। যার মূল্য ২০ লাখ ৩০ হাজার টাকা।

আটকের পর মো. সাইদুর রহমানকে শুল্ক আইনে বিমানবন্দর থানায় সোপর্দ করার হয়েছে বলেও জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাসে স্বর্ণ!

প্রকাশিত : ০৮:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭