০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২

নোয়াখালীতে সন্ধ্যায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত ও অপর ১ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহতরা হলেন, সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের বিজয়নগর গ্রামের ব্যাপারী বাড়ীর পারভেজ (২৮), সুজন (২৬) ও আহত রাসেল (৩০)।

শনিবার জেলার সেনবাগ উপজেলার ছাতাইপাইয়া ইউনিয়নের সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন যুবক সেনবাগে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিল। পথে, কানকিরহাট-সোনাইমুড়ি সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে পারভেজ ও সুজন নামে দুই জন ঘটনাস্থলেই মারা যায় এবং আহত অপর মোটরসাইকেল আরোহী রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২

প্রকাশিত : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭