কাপাসিয়ায় অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষধ রাখা ও বিক্রির অপরাধে পাঁচ ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোসা. ইসমত আরা।
বৃহষ্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনের দোকান গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ডে- নাইট ফার্মেসির প্রোপাইটার জাহাঙ্গীর আলম, মা ফার্মেসির মামুন আর রশিদ, নাজমা ফার্মেসির মজিবুর রহমান, সেবা ফার্মেসির আতিকুর রহমানও সুমনসহ পাঁচ প্রতিষ্ঠান থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ওষধ প্রশাসনের তত্বাবদায়ক মরুময় সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহিম, কাপাসিয়া থানার এ এস আই শামীম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















