ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ বিল্লাল হোসেন ওরফে শামীম (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি টিম।
র্যাব-১৪ এর এএসপি তৌফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে খবর পেয়ে নগরীর কাচারীঘাট এলাকায় অভিযান চালানো হয়। পরে সন্দহজনক এক যুবককে আটক করে র্যাব।
এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















