০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ইভিএমে ভোটগ্রহণ সংবিধানের লঙ্ঘন: ঐক্যফ্রন্ট

ইভিএমে ভোটগ্রহণ একটি সত্যিকারের গণতন্ত্রের মৌলিক অধিকার ও সংবিধানের লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সোয়া চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে ফ্রন্টের শীর্ষ নেতা আ স ম আবদুর রব এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সংবিধানে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে পেপার ব্যালটের কথা বলা হয়েছে। বলা হয়েছে ভোটের গোপনীয়তা রক্ষিত হবে। কিন্তু ইভিএমে ভোটের গোপনীয়তা থাকে না। ভোটারের কাছে কোনো প্রমাণ থাকে না। এতে ভোটগ্রহণ একটি সত্যিকারের গণতন্ত্রের মৌলিক অধিকার ও সংবিধান লংঙ্ঘন।’

আ স ম আবদুর রব বলেন, ‘পৃথিবীর বহু উন্নত দেশে ইভিএম চালু করা হয়েছিল কিন্তু সেসব দেশে এখন ইভিএম স্থগিত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ড. আবদুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী, সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, জাহাঙ্গীর আলম মিন্টু।

ওমেন বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

ইভিএমে ভোটগ্রহণ সংবিধানের লঙ্ঘন: ঐক্যফ্রন্ট

প্রকাশিত : ০৫:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০