বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সমাজসেবা অধিদফতর ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪ জন ভিক্ষুককে দোকান ঘর (মালামাল সহ) হস্তান্তর, ১০৮ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান, হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় ১জনকে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার , জেলা বিজ্ঞ প্রবেশন অফিসার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আদিবাসী পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট উপকারভোগীগণ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















