চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে স্থায়ী পূর্ণবাসন সহ বিভিন্ন দাবি নিয়ে ২১ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি গাজী মো. সাদেকুর রহমান লিখিত বক্তব্যে বলেন- জঙ্গল সলিমপুরের অভূতপূর্ব উন্নয়নের কারণে ঈর্ষান্বিত হয়ে কিছু সংখ্যক সন্ত্রাসী, চাঁদাবাজ, জবর দখলকারীগণ জঙ্গল সলিমপুরবাসীকে উচ্ছেদ ও উৎখাতের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মো. ছাদেকুর রহমান, সাধারন সম্পাদক কাজী মশিউর রহমান সহ বিভিন্ন নের্তৃবৃন্দের নামে মিথ্যা, বানোয়াট মামলা-মোকাদ্দমা, উড়োচিঠি দিয়ে প্রশাসনের বিভিন্ন মহলকে বিভ্রান্ত করে গ্রেফতার ও হয়রানী করার অপচেষ্টা করছে। আমরা এসব সন্ত্রাসী, ভূমিদস্যু, ষড়যন্ত্রকারী, জবর দখলকারীদের বিভিন্ন অন্যায়, অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং অধিকতর তদন্তপূর্বক এসব সন্ত্রাসী, চাঁদাবাজ, ষড়যন্ত্রকারী ও জবর দখলকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের জন্যে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি এবং অনতিবিলম্বে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মো. ছাদেকুর রহমান ও সাধারন সম্পাদক কাজী মশিউর রহমানসহ অন্যান্য সকল নের্তৃবৃন্দের নামে দেয়া বানোয়াট, হয়রানি ও উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা উড়োচিঠি প্রত্যাহার করার আবেদন করছি।
ছাদেকুর রহমান বলেন- ছিন্নমূল বস্তিবাসীদের প্রাণের দাবী স্থায়ী পূর্ণবাসনের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় ভূমি মন্ত্রী মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। আমরা অনতিবিলম্বে মৌজা মূল্যে সহজ কিস্তিতে জঙ্গল সলিমপুরে বসবাসরত ২৪হাজার পরিবারকে স্থায়ী পূর্ণবাসন এর জন্য জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম গফুর মেম্বার, মো. ইসরাফিল, মো. শাহ আলম হাওলাদার, মো. রোকন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ স্বপন, শারমিন সুলতানা মিনু, রঞ্জিত সিকদার, মো. আবদুর রশিদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















