০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় বিরামপুরে যুবকের কারাদণ্ড

সারাদেশব্যপী বেড়ে চলেছে ধর্ষণ ও ইভটিজিং এর মতো মর্মস্পর্শী অনাকাঙ্ক্ষিত ঘটনা। লেখাপড়া বা কাজের উদ্দেশ্যে ঘরের বাইরে যাওয়া মেয়েদের ঘরে না ফেরা পর্যন্ত ভয় ও শঙ্কায় কাটে বাবা-মায়ের।

এদিকে আজ মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে একজন কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সঞ্জিত পাহান (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সঞ্জিত পাহান উপজেলার খাঁনপুর ইউনিয়নের রতনপুর হিন্দুপাড়ার নাথে পাহানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ জানুয়ারি, মঙ্গলবার সকালে খাঁনপুর ইউনিয়নের দুই আদিবাসী কলেজ ছাত্রী বিরামপুর মহিলা কলেজে আসার পথে আদিবাসী এক যুবক তাদের পথ রোধ করে ঢাকন্দ গ্রামের জহন সরেনের মেয়ে জেনি সরেনকে উত্ত্যক্ত করে। এসময় তারা স্থানীয়দের সহযোগিতায় সঞ্জিতকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও তিনি সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানেই ছাত্রীদের অভিযোগের শুনানীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান অভিযুক্ত সঞ্জিত পাহানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় বিরামপুরে যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ০৬:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০