০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি দস্যু মোরশেদ আলম নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।

নিহত মোরশেদ আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে একজন দস্যু বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। রবিবার ভোরে চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রাম এলাকায় এই বন্দুকযুদ্ধ মোরশেদ নিহত হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

জানা যায়, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালী বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের পর তার মরদেহটি পাওয়া যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি নিহত

প্রকাশিত : ০৯:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০