০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চিটাগাং আইটি ফেয়ার-২০২০ এর সমাপনী সম্পন্ন

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে ৩ (তিন) দিনব্যাপী ৩য় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ এর সমাপনী অনুষ্ঠান ২৭ জানুয়ারি রাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ আবদুল মান্নান সোহেল ও সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন। এছাড়া সোসাইটি অব আইটি প্রফেশনালস’র সভাপতি আবদুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে আইটি’র কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটালাইজেশন করার যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন বিশ্বে আজ বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মধ্যম আয়ের দেশ থেকে আমরা আজ যে উন্নত রাষ্ট্রের লক্ষ্য নিয়ে ধাবিত হচ্ছি তাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদান সত্যিই প্রশংসার দাবী রাখে। মাহবুবুল আলম আইটি জোন স্থাপনের মাধ্যমে শিল্প ও বন্দর নগরী চট্টগ্রাম একটি সত্যিকারের আইটি হাব হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন।

তিনি মেলার যৌথ আয়োজক এসসিআইটিপি, মেলার টেকনোলোজি পার্টনার আমরা নেটওয়ার্ক, সিলভার স্পন্সর ওয়ালটন, সেমিনার পার্টনার সফোজসহ সকল অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সোসাইটি অব আইটি প্রফেশনালস’র সভাপতি আবদুল্লাহ ফরিদ তাঁর বক্তব্যে ৩ দিনের এ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও অংশগ্রহণ করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

চিটাগাং আইটি ফেয়ার-২০২০ এর সমাপনী সম্পন্ন

প্রকাশিত : ০৪:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০