ময়মনসিংহে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাতৃদুগ্ধ পান কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও লিগ্যাল এইডের উদ্যোগে মাতৃদুগ্ধ পান কর্নার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম, লিগ্যাল এইড অফিসার রওশন আরা রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটনসহ আইনজীবি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন জানান, কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে দূর থেকে আসা নারীরা নির্বিঘ্নে ও নিরাপদে শিশুদের দুগ্ধপান করানোর তাগিদে এ আয়োজন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















