০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রবাসে যেভাবে সময় কাটান কিংবদন্তী অভিনেত্রী শাবানা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • 66

শাবানা

চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা স্থায়ীভাবে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝে-মধ্যে কাজের প্রয়োজনে দেশে আসেন। দেশে আসলেও গণমাধ্যমে তেমন কোন কথা বলেন না তিনি। তবে এবার জানালেন প্রবাসে কিভাবে দিন পার করেন।

প্রবাস জীবন কেমন কাটছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি তো এখন পুরোপুরি পারিবারিক মানুষ। পরিবার নিয়েই সময় কাটে। নাতি-নাতনিতের নিয়ে খেলাধুলা করে ওদের সঙ্গে আড্ডা দিয়েই সময় পার করি। ওরাই এখন আমার একমাত্র খেলার সঙ্গী। এছাড়া ধর্ম-কর্ম পালন করছি। রোজা নামাজ করতে করতে দিন কেটে যায়।

শাবানা অতীত জীবনের কোন বিষয়টি মিস করেন এমন প্রশ্নের জবাবে বলেন, একদিন কত সুন্দর সময় গেছে আমাদের। কত ব্যস্ততা নিয়ে বাসায় ফিরেছি। মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে শুটিং করেছি। শুটিং শেষে পরের দিনের শুটিংয়ের আবার প্রস্তুতি। সেসব দিনগুলো খুবই মিস করি। সেই সঙ্গে দেশের মানুষের অফুরন্ত ভালোবাসা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রবাসে যেভাবে সময় কাটান কিংবদন্তী অভিনেত্রী শাবানা

প্রকাশিত : ০২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০