০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

চীন ফেরত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

চীন থেকে আসা এক বাংলাদেশিকে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষ্মণ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে চীন থেকে আসা এই যাত্রীর গায়ে অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে। শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ওই যাত্রীর অতিরিক্ত তাপমাত্রা ধরা পড়লে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে জানান, করোনার প্রাথমিক কিছু লক্ষ্মণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে আরো পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষ ওয়ার্ডে সন্দেহভাজন ওই রোগীকে রাখা হয়েছে। বিকেল পাঁচটার দিকে তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

চীন ফেরত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৪:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০