০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে : ইশরাক

ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে এমন অভিযোগও করেন তিনি।

৩৫০-৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে তিনি বলেন, ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে দখলমুক্ত করা হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেয়ার জন্য মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনসুলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান ইশরাক হোসেন। গুলশান ২ বে টাওয়ারে এ বৈঠক হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ১২টা ৩৫ মিনিটে। ধানের শীষের প্রার্থী ইশরাক বলেন, নির্বাচন নিয়ে কী কী শঙ্কা রয়েছে প্রার্থী হিসেবে তার কাছে জানতে চেয়েছেন মার্কিন কূটনীতিক। সব প্রার্থী তার নির্বাচনী এলাকা নিয়ে মূল্যায়ন করে মতামত দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে : ইশরাক

প্রকাশিত : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০