ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটাররা সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটের পরিবেশ ঠিক রাখা। যদি এজেন্টদের বের করে দেয়া হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হলো, তারা যেন কঠোর অবস্থান নেয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উত্তরায় আই ই এস স্কুল এন্ড কলেজে নিজ ভোট কেন্দ্র ভোট দেয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান






















