০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

তরুণরাই ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দিবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ জনগণই তরুণ। আর তরুণরাই হচ্ছে দেশের মূল শক্তি যারা ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তরুণদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার ভোলার চরফ্যাসন সরকারি কলেজের “সুবর্ণ জয়ন্তী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, চরফ্যাসন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন।

বেলুন উড়িয়ে “সুবর্ণ জয়ন্তী” অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন এবং ১৯৫২সালের ভাষা শহীদদের স্মরণ করেন। তিনি শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রয়াত পিতা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামকে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব ও ইতিবাচক উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শিক্ষা উপবৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট, বিনামূল্যে বই বিতরণ, নারীদের মেধাবৃত্তি, মায়েদের কাছে মোবাইলের মাধ্যমে বৃত্তির টাকা পাঠানো, স্কুলকে জাতীয়করণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে উচ্চ শিক্ষার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে সকলের মাঝে বই বিতরণের নজির বিশ্বের আর কোথাও নাই।

তিনি জ্যাকব টাওয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করে স্মারক বৃক্ষরোপন করেন। অতি অল্প সময়ের মধ্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির মাধ্যমে চরফ্যাসনে যে উন্নয়ন হয়েছে তা অভূতপূর্ব ও প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

চরফ্যাসন সরকারী কলেজের অধ্যক্ষ কয়ছর আহম্মদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, চরফ্যাসন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃঞ্চ দেবনাথ, চরফ্যাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

তরুণরাই ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দিবে

প্রকাশিত : ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০