০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঢাকা দক্ষিণে তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

শেখ ফজলে নূর তাপস।ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

১১৫০ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এর আগে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নতুন পদ্ধতি এভিএম-এ ভোট দেয়ার বিষয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের কৌতুহল কাজ করেছে। সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়া ভোটকক্ষের সংখ্যা ছিল ৮৭৬টি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাকা দক্ষিণে তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

প্রকাশিত : ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০