০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

প্রথমদিনেই বইমেলায় আগুন

এবারের বইমেলার প্রথমদিনেই একটি স্টলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সাড়া প্রদানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

জানা যায়, মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের রাবেয়া বুকসের স্টলে রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।

বাংলা একাডেমির গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই নিভিয়ে ফেলা হয়।

রাবেয়া বুকসের সেলসম্যান রিফাত হাওলাদার বলেন, ৫ মিনিটের মতো স্থায়ী ছিল আগুন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফায়ার এক্সিটিংগুইশার দিয়ে আগুন নেভায়। আগুনে স্টলের এক দিকের কোনার শামিয়ানা পুড়লেও কোনো বই পোড়েনি।

বইমেলায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কমকর্তা নিউটন বলেন, আমরা যখনই সেখানে আগুন লাগার কথা শুনেছি, সাথে সাথেই আমাদের ফায়ার ফাইটাররা গিয়ে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আগুন আরও বড় আকার ধারণ করে পাশের স্টলে ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল।

আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি গেমসের আয়োজন করেছে ফায়ার সার্ভিস। বইমেলা প্রাঙ্গণে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বইমেলা যতদিন চলবে ততোদিন ওই গেইমসের মাধ্যমে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

প্রথমদিনেই বইমেলায় আগুন

প্রকাশিত : ১০:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০