চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এসআর বস্তিতে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ। সোমবার সকালে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে আগুনের খবর পেয়ে চারটি স্টেশন থেকে ১৫টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে বস্তির অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান





















