০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বরিশালে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান মীরা (৫৫) গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো ২ জন আহত হন। আহত সুলতান মীরাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

জানা যায়, সোমবার রাত ৮টায় ওই হামলার সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সুলতান মীরার সাথে থাকা নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহাকে পিটিয়ে আহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ইউনিয়নের মহেষপুর বাজারের একটি দোকানের সামনে বিমল সাহার সাথে আড্ডা দিচ্ছিলেন সুলতান মীরা। এসময় স্থানীয় বিএনপি নেতা ছালাম সিকদারসহ মুখোশধারী ১০/১২ জন দুর্বৃত্ত অতর্কিতে গিয়ে তাদের পেটাতে থাকে। পিটুনিতে বিমল চন্দ্র পড়ে যান। এরপর দুর্বৃত্তরা সুলতান মীরার শরীরে দুটি গুলি করে। এসময় সুলতান রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিন জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার চিকিৎসাধীন সুলতানকে হাসপাতালে দেখতে যান। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত : ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭