০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সেনাবাহিনী প্রধান নেপাল যাচ্ছেন আজ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ-আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৫ দিনের সরকারি সফরে আজ শুক্রবার নেপালে যাচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, এ সফরে তিনি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এ সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান একাধিক সামরিক/ বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

সেনাবাহিনী প্রধান নেপাল যাচ্ছেন আজ

প্রকাশিত : ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০