০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রিয়ালের পর বার্সারও বিদায়

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে কোপা ডেল রের শিরোপা থেকে ছিটকে গেল বার্সেলোনা। কিকে সেতিয়েনের দলকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে বিলবাও। সান মামেসে বৃহস্পতিবার রাতে শেষ আটের ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইনাকি উইলিয়ামস।

বরাবরের মতো এ ম্যাচেও বল দখলে একচেটিয়া আধিপত্য করে বার্সেলোনা। আক্রমণেও এগিয়ে ছিল তারা; গোলের উদ্দেশ্যে মোট ১১টি শট নেয় দলটি, যার চারটি ছিল লক্ষ্যে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি।

পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইবাই গোমেসের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড উইলিয়ামস। চলতি মৌসুমের শুরুতে গত অগাস্টে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লিগ শুরু করেছিল বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার, মৌসুমে ষষ্ঠ। গত মাসের শেষ সপ্তাহে লিগে ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

এর আগে রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদও।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রিয়ালের পর বার্সারও বিদায়

প্রকাশিত : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০