হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মডেকিলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অস্ত্রপচার চলছে বলে জানা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাউছার আলম বলেন, রাতে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে রতনপুরের বাসায় যাচ্ছিলেন এসআই জিয়াউর। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে ছুরকিাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত সহকারী উপ-পুলিশ পরর্দিশক (এএসআই) মনির হোসেন জানান, জিয়াউর রহমানের পেটে ছুরিকাঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়।




















