০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘সরকারি কর্মকর্তাদের নিয়ে রাজনীতি করবেন না’

ফাইল ছবি

সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আতাউর রহমান প্রধান বলেছেন, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের দায়বদ্ধতা থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করছি। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন। দয়া করে আমাদের ও আমাদের কাজ নিয়ে রাজনীতি করবেন না।

শুক্রবার দুপরে লালমনিরহাটের হাতীবান্ধার ঠ্যাংঝাড়া রাফাত জলীল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনীতিবিদরা দেশের উন্নয়নে কাজ করেন। আমরাও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কাজ করি। এক জনের পক্ষে এলাকার উন্নয়ন সম্ভব নয়। আমরা সবাই মিলে এলাকার উন্নয়ন করতে চাই। দয়া করে আমাদের কাজ নিয়ে রাজনীতি করবেন না।

ট্রাস্টের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্রাস্টের সম্পাদক, সড়ক ও সেতু বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলীল, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন, জেলা পরিষদ সদস্য এরশাদ উল্যাহ শাকিল, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ইউনিয়ন আওমী লীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির ও দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলি খাতুন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

‘সরকারি কর্মকর্তাদের নিয়ে রাজনীতি করবেন না’

প্রকাশিত : ০৬:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০