০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা হাইকমিশনারকে জানান, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফর চূড়ান্ত করতে শ্রিংলা ঢাকা সফরের পরিকল্পনা করছেন।

বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

প্রকাশিত : ১০:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০