০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

দিনের শুরুতেই আবিদকে শূন্য রানে ফেরালেন রাহী

আবু জায়েদ রাহী

শুরুটা ভালোই করেছে বাংলাদেশের পেসাররা। রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় দুই রানেই উইকেট হারালো পাকিস্তান।

নিজের প্রথম ওভারে বল করতে এসেই উইকেট নেন আবু জায়েদ রাহী। দ্বিতীয় ডেলিভারিতে তিনি ফিরিয়ে দেন আবিদ আলিকে। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হন আবিদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেটে ২৭ রান করেছেন পাকিস্তান। ক্রিজে ব্যাট করছেন আজহার আলি ও শান মাসুদ।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান করেন টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে মোহাম্মদ মিথুন। নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। আর অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩০ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আর ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

দিনের শুরুতেই আবিদকে শূন্য রানে ফেরালেন রাহী

প্রকাশিত : ১২:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০