১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২৪ হাজার ভূমিহীন পরিবারকে স্থায়ী বন্দোবস্তের দাবিতে মহাসমাবেশ

চট্টগ্রাম জঙ্গল সলিমপুর বসবাসরত ২৪ হাজার অসহায়, ভূমিহীন পরিবারকে স্থায়ী বন্দোবস্তের দাবীতে ৭ফেব্রুয়ারী ছাদেকুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমানের পরিচালনায় এস এম পাইল্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকালে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়

ছিন্নমূলে বসবাসকারী নদী ভাঙ্গা অসহায় এ নিরিহ মানুষগুলো কোন জায়গায় স্থান না পেয়ে জঙ্গল সলিমপুরকে বাসযোগ্য করে গড়ে তুলে ২০ বছর যাবত বসবাস করে আসছেন। তবে একটি মহল এ বস্তিবাসীদের উচ্ছেদ করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ ।

বক্তারা বলেন, এদেশে ১০ লক্ষ রোহিঙ্গারা যদি বাসস্থান শিক্ষা ও চিকিৎসা পেতে পারে তাহলে ছিন্নমূলের বস্তিবাসী এদেশে জন্মগ্রহণ করে কেন স্থায়ী বন্দোবস্ত পাবে না ?

এতে প্রধান অতিথি ছিলেন-চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, তিনি বলেন সরকারের উন্নয়নের জোয়ার দেখে একটি দল প্রতিহিংসা রাজনীতি করছে। এই এলাকা উন্নয়ন করতে হইলে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা লিগ্যাল ভাবে আসুন আমি আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোন দল নাই। তাদের সাথে কোন আপোষ নেই, কাঁধে কাঁধ রেখে দেশের উন্নয়নের বাস্তবায়নে সরকারকে শক্তিশালী করার আহবান জানান।

বিশেষ অতিথি ড. জিনো বধী ভিক্ষু।

ছিন্নমূল বস্তিবাসি সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বিভিন্ন দাবী তুলে ধরেন।

জঙ্গল সলিমপুরে বসবাসরত ২৪ হাজার অসহায়, ভুমিহীন, পরিবারকে সরকারী মৌজামূল্যে সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করা।

জঙ্গল সলিমপুরে বসবাসরত প্রায় লক্ষাধিক অধীবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারীভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ব্যবস্থা করা। সলিমপুরে অবস্থিত অস্থায়ী পুলিশ-ফাঁড়িকে অবিলম্বে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পরিনত করা।

সরকারি তালিকাভুক্ত করে ভোটারদের এনআইডি কার্ড সরবরাহ সহ প্রাপ্ত বয়স্কদের নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্তির ব্যবস্থা করা এবং অত্র এলাকায় বসবাসকারীদের জন্ম সনদ, মৃত্যু সনদ ও জাতীয় সনদ পত্র প্রাপ্তির সহজীকরণ করা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভূমি সমস্যা সমাধান সহ এমপিও ভুক্তির করা এবং
জঙ্গল সলিমপুর থেকে বায়েজিদ বোস্তামী ফৌজদারহাট বাইপাস রোডের সাথে সংযোগ সড়কটি সিডিএ এর মাধ্যমে উন্নয়ন সহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পানি সমস্যা সমাধানে গভীর নলকুপ স্থাপনের ব্যবস্থা।

নেতৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ, উড়োচিঠি, মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রশাসনের মাধ্যমে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের ব্যবস্থা জোর দাবী জানান।

এতে উপিস্থত ছিলেন ইসরাফিল, গোলাম গফুর মেম্বার, শাহ আলম হাওলাদার, শারমিন সুলতানা মিনুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বি এইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ হাজার ভূমিহীন পরিবারকে স্থায়ী বন্দোবস্তের দাবিতে মহাসমাবেশ

প্রকাশিত : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০