খুলনায় মিনি বাসের ধাক্কায় হারুন অর রশিদ (৬০) নামে এক কাঁচামাল বিক্রেতা মারা গেছেন। শনিবার মহানগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন অর রশিদ খুলনার বড় বয়রার পিতা মৃত ইকরাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত পিয়াজ বিক্রেতা হারুন অর রশিদসহ আরো দুই পিয়াজ বিক্রেতা প্রতিদিনের মতো বাইপাসে পিয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
ফেরার সময় নিজেদের ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী একটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদ।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























