০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার ৬নং চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সৌরভ ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে সৌরভ হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রকাশিত : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০