বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে বেলা ১১টা থেকে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৩৪২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে আজ রোববার আবার ব্যাটিং শুরু করে তারা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৩৩/১০
পাকিস্তান : ৩৭৮/৬ (১০২.৫ ওভারে)।
লিড : ১৪৫ রানের।
প্রথম বলেই উইকেট নিলেন রুবেল : রাহী দিনের প্রথম বলেই উইকেট নিয়েছেন। এবার রুবেল আক্রমণে এসে প্রথম বলেই নিলেন উইকেট। ফিরিয়েছেন মোহাম্মদ রিজওয়ানকে। রুবেলের বলটি পুল করতে গিয়ে টপ এজ হয়ে চলে যায় ফাইন লেগে।
সেখানে দৌড়ে এসে তালুবন্দি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৩৭৪ রানের মাথায় রিজওয়ান ১০ রান করে ফেরেন। গতকাল ৭৭ রান দিয়ে কোনো উইকেট পাননি রুবেল। আজ শুরুতেই পেলেন কাঙ্খিত উইকেট।
এবাদত ফেরালেন আসাদ শফিককে : দিনের প্রথম বলেই বাবর আজমকে ফেরান রাহী। এরপর এবাদত ফেরান আসাদ শফিককে।
দলীয় ৩৫৩ রানের মাথায় এবাদতের বলে উইকেটের পেছনে লিটন কুমারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯ চারে ৬৫টি রান আসে তার ব্যাট থেকে।
দিনের প্রথম বলেই রাহীর সাফল্য : দিনের প্রথম বলেই বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান বাবর আজমকে। ১৪৩ রান নিয়ে অপরাজিত থাকা বাবর রাহীর বলে প্রথম স্লিপে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৯৩ বল খেলে ১৯টি চার ও ১ ছক্কায় ১৪৩ রান করে সাজঘরে ফেরেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























