প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার থাকবে বিশ্বকাপ জয়ী যুবা টাইগারদের জন্য।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এ কথা বলেন সরকার প্রধান।
এ সময় বিশ্বকাপ জয়ের জন্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলেই বিশ্বকাপ জয়ী টাইগারদের সংবর্ধনা দেয়া হবে।
উল্লেখ্য, গতকাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























