০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন হতে ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে রায়পুর উপজেলাসহ দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলায় এই শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় রায়পুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, পল্লী বিদ্যুৎ জিএম মো. আবু তাহের, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক প্রমুখ।

পল্লী বিদ্যুতের জিএম মো. আবু তাহের জানান, রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নে ৬০টি গ্রাম রয়েছে। এতে ১৯৫ কোটি টাকা ব্যয়ে ১২৯৬ কিঃ মিঃ লাইন নির্মাণ করা হয়। এ ছাড়া ২৫ এমভিএ উপকেন্দ্র ক্ষমতা সম্পন্ন ২টি উপকেন্দ্রের মাধ্যমে ৮২, ৫২০টি সংযোগ প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষাঙ্গনে অনৈতিকতার অভিযোগ: নওগাঁয় প্রিন্সিপালের বিরুদ্ধে মুখ খুললেন স্ত্রী

লক্ষ্মীপুরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০