০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

‘মুভি মোঘল’ খ্যাত জাহাঙ্গীর খান আর নেই

বাংলা সিনেমা জগতের অন্যতম ব্যক্তিত্ব ও নন্দিত চলচ্চিত্র নির্মাতা এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। ঢাকাই সিনেমার মুভি মোঘলখ্যাত এ কে এম জাহাঙ্গীর খানের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এ কে এম জাহাঙ্গীর খান।

হঠাৎ শরীর খারাপ হলে তাকে সপ্তাহ দুই আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে ৪৩টি সিনেমা নির্মাণ করেছেন। উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ ইত্যাদি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

‘মুভি মোঘল’ খ্যাত জাহাঙ্গীর খান আর নেই

প্রকাশিত : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০