০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি হতে ২১ মার্চ – এ তিন সপ্তাহ দেশব্যাপী পরিচালিত হবে “হাম-রুবেলা ক্যাম্পেইন”। এ সময় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা’র টিকা প্রদান করা হবে। যেসব শিশু ইতোমধ্যে হাম-রুবেলার টিকা নিয়েছে তারা পুনরায় এ টিকা নিতে হবে। সম্পূর্ণ সরকারি খরচে এ টিকা প্রদান করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের জন্য এ অঞ্চলের জেলা ও উপজেলা তথ্য অফিসার, নাট্যজন, থিয়েটার কর্মী এবং সংস্কৃতিসেবীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ (ওরিয়েন্টশন) সভা আজ চট্টগ্রাম পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তর ইউনিসেফ এর আওতায় এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে।  গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দিন কর্মশালা উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী, ইউনিসেফ এর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট স্পেশালিস্ট শেখ মাসুদুর রহমান, ইউনিসেফ চট্টগ্রাম প্রধান গীতা দাস ও জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক মো. সাঈদ হাসান উপস্থিত ছিলেন।

কর্মশালার কর্মঅধিবেশনে সাধারণ মানুষকে আইপিটি ও লোকসংগীতের মাধ্যমে হাম-রুবেলা’র টিকা নেওয়ার জন্য সচেতন ও উদ্বুদ্ধ করার আলোচনা হয়। এ সময় অংশীজনরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রস্তুতকৃত নাটকের স্ক্রিপ্ট ও গানের মাধ্যমে হাতে-কলমে উদ্বুদ্ধরণ প্রশিক্ষণ গ্রহণ করেন ও নাটকের মহড়া দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০