০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হান্নান সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন।

সকালে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হান্নান মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০