০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বস্তাবন্দি হয়ে পানিতে ভাসছে যুবতীর লাশ!

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে পানিতে ভাসতে থাকা লাশটি উদ্ধারের সময় চারপাশে শত শত উৎসুক জনতা ভিড় করে। মেয়েটি শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, শ্বাসরোধ করে হত্যার পর কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বস্তাবন্দি হয়ে পানিতে ভাসছে যুবতীর লাশ!

প্রকাশিত : ১২:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০